আটক আলমগীর।
কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকা থেকে ২টি দেশীয় রাইফেল, ১৫ রাউন্ড গুলি ও ৮০০ গ্রাম আইস নিয়ে মো. আলমগীর (২২) নামে এক অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ১১ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ১০ টার দিকে এই তথ্য জানান র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। আটক আলমগীর হ্নীলা ৬নং ওয়ার্ডের লেচুয়াপ্রাং এলাকার জামাল হোছনের ছেলে।