• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন হন ঈদগাঁওর কিশোর তারেক

নিজস্ব প্রতিদেক / ২৯৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২
গ্রেপ্তার মহসিন।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোরের তারেকুল ইসলাম নিহতের ঘটনার রহস্য উন্মোচন হয়েছে।

মূলত ৭ হাজার টাকা দামের একটি মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাঁধা দেওয়ায় খুন হয় তারেক। ঘটনার ১৯ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ক্লুলেস এই হত্যাকান্ডে জড়িত মো. মহসিন ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত রোববার রাতে ঈদগাঁওর বংকিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহসিন ফকির মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকুল এলাকার মো. ইমাম ফকিরের ছেলে। সে ঈদগাওর তেলিপাড়া এলাকায় বসবাস করে আসছিল।

র‌্যাব সূত্র জানিয়েছে, মায়ের সাথে একটি চায়ের দোকানে কাজ করতো ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়ার মৃত ছগির আহমদের ছেলে ১৭ বছরের  তারেকুল। গত ১১ এপ্রিল ভোররাতে ফজরের নামাজ শেষে দোকানে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় সে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর তথ্যপ্রযুক্তির সহায়তা খুনিকে ধরতে নানাভাবে  তৎপরতা শুরু করে র্যাব। অবশেষে ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরেই র‌্যাবের হাতে ধরা পড়েছে খুনি।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার জামিলুল হক জানান, মূলত তারেকের সাথে থাকা মোবাইলটি ছিনতাইয়ের চেষ্টাকালে বাঁধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায় মো. মহসিন ফকির। খুনের পর বাড়ি ফিরে স্বাভাবিক জীবনযাপন করে সে। অবস্থান সনাক্তের পর তাকে রোববার রাতে ঈদগাঁওর বংকিবাজার এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইলটিও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ঘটনার পর ১১ এপ্রিল নিহতের মা বাদী হয়ে ঈদগাঁও থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দখানো হবে। গ্রেফতার মহসিন ফকির চুরি, ছিনতায়ের সাথে জড়িত এবং এলাকার বিভিন্ন গ্যাং এর সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন