• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জীপের ধাক্কায় এক পথচারী নিহত

নিজস্ব প্রতিদেক / ১৬৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নিজস্বপ্রতিবেদক:
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জীপের ধাক্কায় এক পথচারী নিহত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে মেরিন ড্রাইভ সড়কে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় খদবানু নামের ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্যুরিস্ট জিপটি। সেখানে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জিপটি সেখান থেকে জব্দ করে আবার ওই জিপে করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান বৃদ্ধাকে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।এদিকে হাসপাতালে নিয়ে আসার পথে ওই ট্যুরিস্ট জিপের ড্রাইভার বৃদ্ধাকে হাসপাতালে না নিয়ে গাড়ি খারাপ হওয়ার বাহানা দিয়ে হাসপাতালের পাশে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জিপসহ সেখানে ফেলে পালিয়ে যায়। সেখানে থাকা পথচারী এবং সিএনজি চালকরা পরে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়।

এক পথচারী জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে ট্যুরিস্ট জিপটি জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন