• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মেজর পদে পদোন্নতি পেল ঈদগাঁওয়ের আমজাদ

নিজস্ব প্রতিদেক / ২৮৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঈদগাঁও প্রতিনিধি:
দেশের সীমানারক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’তে) মেজর পদে পদোন্নতি পেল ঈদগাঁওয়ের কৃতি সন্তান মোহাম্মদ আমজাদ হোসেন জুটন। জুটন কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার দুবাই প্রবাসী সাজেদ উল্লাহ ও গৃহিণী জাহানারা খানমের বড় ছেলে।

মেজর পদে পদোন্নতি পাওয়া জুটন মিরপুর ডেন্টাল কলেজ থেকে ২০১১-১২ সালে বিডিএস ডেন্টাল সার্জারি লাভ করেন। পরে আবাসিক ডেন্টাল সার্জারি হিসেবে যোগ দেন ভৈরব আবেদিন হসপিটালে। সেখান থেকে ২০১৮ সালে সখের বসে ৬২ তম ব্যাচে আর্মি ডেন্টাল কর্পোরাল পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।তিনি বর্তমানে সাতকানিয়ায় অবস্থিত বিজিবি হাসপাতাল ডেন্টাল সার্জন বিভাগের অতিরিক্ত পরিচালক।

এদিকে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি সেনাবাহিনী থেকে বিজিবিতে বদলী হন। তার দক্ষতা, বিচক্ষণতা, সাহসিকতা দেখে কর্পোরাল থেকে মেজর পদে পদোন্নতি দেওয়া হয় হয় বলে জানান মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন। এ উপলক্ষে রোববার (১৪ আগস্ট) জুটনকে মেজর পদের র‌্যাংক পরিয়ে দেন বিজিবির উর্ধ্বতন কর্মকতারা।

মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন ১৯৯৩ সালে ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি চট্টগ্রাম সরকারি হাই স্কুল থেকে ২০০৮ সালে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে ২০১০ সালে জিপিএ ৫ পেয়ে সফলতার সাথে এইচএসসি পাস করেন। তার ছোট ভাই শাহরিয়ার আরেফিন ইমন একজন ব্যাংকার, অপর ভাই সায়েদ আরেফিন শাওন নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ও ছোট বোন সামিয়া জাহান বুশরা নাসিরাবাদ সরকারি গালর্স স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী।

এদিকে আমজাদ হোসেন জুটন মেজর পদে পদোন্নতি পাওয়ায় তার গ্রামের বাড়ি ঈদগাঁও উপজেলায় খুশির আমেজ বিরাজ করছে। মেজর পদে পদোন্নতি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছে ঈদগাঁওয়ের সর্বস্থরের জনতা। এক প্রতিক্রিয়ায় মেজর মোহাম্মদ আমজাদ হোসেন জুটন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকলের দোয়া আশির্বাদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন