• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে ১কেজি আইস ও ৫০ হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিদেক / ২৫৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে নৌকায় মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে জানতে পেরে বিজিবির সদস্যরা নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে নদীতে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, উদ্ধার করা আইস ও ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকা। পরে সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন