• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

মিয়ানমারের সাজাভোগ শেষে দেশে ফিরল ৪১ বাংলাদেশি

নিজস্ব প্রতিদেক / ৪৩৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ৫ ঘন্টার বৈঠক শেষে মিয়ানমার কারাগারে সাজাভোগ শেষে ৪১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিজিপি।

বুধবার (২৩ মার্চ) মিয়ানমারের অভ্যন্তরে মংডুর পিওই’তে দু’দেশের অধিনায়ক পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন নম্বর ১ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ পুলিশের অধিনায়ক লে. কর্ণেল কাও না ইয়াং শো।

উক্ত বৈঠকে দীর্ঘসময় বাংলাদেশ-মিয়ারমার সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও দু’দেশের মধ্যে পারস্পরিক

সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দলের মতামত ব্যক্ত করেন। এরপর মিয়ানমার

সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অধিনায়ক ৪১ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অধিনায়কের কাছে হস্তান্তর করেন। তারপর ৪১

বাংলাদেশি কে নিয়ে বিজিবি প্রতিনিধি দল বিকেল ৩টার দিকে টেকনাফ ফিরে আসে।

টেকনাফ জালিয়াপালং ঘাটে এক প্রেস ব্রিফিংয়ে ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, বাংলাদেশি নাগরিকগণ বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গমনের অপরাধে বিজিপি কর্তৃক ধৃত হয়ে মিয়ানমারের কারাগারে সাজাভোগ করে আসছিল। এ ধরণের সাজাভোগকৃত ৪১ জন বাংলাদেশি নাগরিককে উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং বাংলাদেশ কনস্যুলেট এর দীর্ঘ ০১ বছর প্রচেষ্টার ফলে মিয়ানমার কারাগার হতে মুক্তিপ্রাপ্ত ৪১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

“মিয়ানমার হতে ফেরত আনা ৪১ জন বাংলাদেশী নাগরিক পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরপর তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।”

মিয়ানমারের কারাগারে সাজাভোগ শেষে দেশে ফেরত আসা ৪১ জনের মধ্যে রয়েছে মৌলভীবাজার জেলার ০১ জন, কক্সবাজারের উখিয়া উপজেলার ০২ জন, টেকনাফ উপজেলার ২২ জন, পার্বত্য জেলা রাঙামাটির ০৮ জন, বান্দরবানের ০৭ জন ও খাগড়াছড়ির ০১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন