• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ইনানী পত্রিকায় মিথ্যা নিউজ দাবী করে জসিমের প্রতিবাদ

নিজস্ব প্রতিদেক / ৩৭০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
জসিম উদ্দিন।

ভয়েস ওয়ার্ল্ড:
দৈনিক ইনানী পত্রিকার প্রথম পৃষ্টায় “অল্প বেতনে ফুল জসিম মাদকের ইশারায় ১০ কোটি টাকার মালিক” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগােচর হয়েছে। সংবাদে উল্লেখিত তথ্যগুলাে মিথ্যা, বানােয়াট, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক।

সংবাদে আমার বিষয়ে মাদক ব্যবসা থেকে শুরু করে যেসব উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাছাড়া সংবাদে উল্লেখ করা হয়েছে আমি চাকরি করেছি। আমি কখনাে কোন দোকানে চাকরি করিনি। সাজঘর ফুল বিতানে পার্টনারশীপ ব্যবসা করেছিলাম ফেরদৌসের সাথে।

মূল কথা হচ্ছে আমি একজন সাধারণ খেটে-খাওয়া মানুষ। বছরের পর বছর কষ্ট করে সৎ উপায়ে নিজের পায়ে দাঁড়িয়েছি। কোন রকমে একটি প্রতিষ্টানের মালিক হয়েছি। সম্প্রতি কক্সবাজার শহর ও আশা পাশের বিভিন্ন এলাকায় বিবাহ থেকে শুরু করে সকল সামাজিক অনুষ্ঠানের বড় বড় (বিশেষ করে ২ লক্ষ, ৩/৪ লক্ষ টাকার) সাজসজ্জার কাজগুলাে মূলত আমিই পেয়ে থাকি। সেখান থেকে লভ্যাংশই হচ্ছে আমার আয়ের মূল উৎস। আমি যখন থেকেই এই ধরণের বড় বড় কাজ পাচ্ছি তখন থেকে আমার পাশ্ববর্তী কিছু ব্যবসায়ী ঈর্ষান্বিত হয়ে আমার ।

বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যার অংশবিশেষ ৬ ফেব্রুয়ারী দৈনিক ইনানীতে প্রকাশিত সংবাদ ছাফানো হয়েছে। তাহ আমি এই ধরণের সংবাদে স্থানীয় সচেতন মহল, সাংবাদিক, প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরােধ রইল। পাশাপাশি সাংবাদিক ভাইদের সঠিক তথ্য জেনে সংবাদ পরিবেশনের অনুরােধ করছি।

প্রতিবাদকারী:
জসিম উদ্দিন, পিতা-মরহুম আলী আহম্মদ, খুরুশকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন