• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে মা-ছেলেকে পেটালেন ইউপি সদস্য : ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিদেক / ২৬০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে মা-ছেলেকে মারধর করছেন এক ইউপি সদস্য- এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

রোববার (২৯ মে) দুপুরের দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার গ্রামে মারধরের ঘটনা ঘটে। পরে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মারধরের শিকার মা মারিয়া খাতুন (৪০) ও ছেলে ফাইসাল মিনাবাজার গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ইউপি সদস্য কবির আহমেদ হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

মারিয়া খাতুন বলেন, থানায় অভিযোগ করতে গেলে আমাদের মৃত্যুর হুমকি দেন ওই ইউপি সদস্য। এ কারণে আমরা কোনো অভিযোগ করতে পারিনি।

ছেলে ফাইসাল বলেন, নানার দেওয়া জমিতে দোকান করেন মা, যা আমাদের একমাত্র উপার্জনের জায়গা। তিন বছর ধরে দোকানটি চালাচ্ছি আমরা। কিছুদিন ধরে ইউপি সদস্য কবির আহমেদ দাবি করছেন, দোকানের জায়গাটি নাকি তার। (রোববার ) সকালে এসে তিনি দোকানে তালা দিয়ে যান। তালা খুলতে গেলে তিনি প্রথমে আমাকে ও পরে মাকে শতশত মানুষের সামনে মারধর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আশেপাশের লোকজনের সামনেই মা-ছেলেকে এলোপাথাড়ি লাথি মারছেন ইউপি সদস্য কবির আহমেদ। এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এতে লাথির সংখ্যা বাড়িয়ে দেন ইউপি সদস্য কবির।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান বলেন, একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখেছি। তবে এ পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন