• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিলেন যুবক!

নিজস্ব প্রতিদেক / ৫০৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে গর্ভধারিণী মাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে  উপজেলার চেঁচড়া গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিতা বৃদ্ধা ওই গ্র্রামের মৃত নিয়ামত আলীর স্ত্রী। তার ছেলের নাম জাহিদুল ইসলাম।

প্রতিবেশীরা জানান, জাহিদুল ইসলাম প্রতিনিয়তই অসহায় মাকে মারধর করে আসছেন। বুধবার রাতে আবারও মায়ের ওপর চড়াও হন। তিনি মাকে কিল-ঘুষিসহ ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে নিয়ে রাস্তায় বের করে দেন। পরে আহতাবস্থায় বাড়ির পাশের মসজিদের ধারে সড়কে বসে কাতরাচ্ছিলেন বৃদ্ধা। ওই অবস্থায় প্রতিবেশীরা তাকে রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, জাহিদুল তার মাকে মারধর করেছে এটা সত্য। এর আগেও সে তার মাকে মারধর করেছে। তবে কেউ আমার কাছে এ বিষয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান বলেন, লিখিত নয়, মৌখিকভাবে বিষয়টি আমি জানি। অভিযোগ পেলে অভিযুক্ত ছেলেকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন