• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আদালতে স্বপ্রনোদিত মামলা

নিজস্ব প্রতিবেদক : / ২৯৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

মহেশখালী-কক্সবাজার নৌপথে চলাচল করা ওয়াটার অ্যাম্বুলেন্সের অপব্যবহারের অভিযোগে জনস্বার্থে স্বপ্রণোধিত হয়ে একটি মিচ মামলা দায়ের করেছেন, কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-মহেশখালী। যার মিস মামলা নং ২/২০২৫ইং।

পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে গতকাল রোববার মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগের বিষয়ে আগামী ২৯-৫-২০২৫ তারিখে মধ্যে আদালতে উপস্থিত হয়ে তথ্য-প্রমাণসহ ব্যাখ্যা দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হককে নির্দেশ দেয়া হয়েছে। মহেশখালী আদালতের বিচারক আসাদ উদ্দিন মোঃ আসিফ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মহেশখালী থেকে কক্সবাজার শহরে দ্রুত জরুরি রোগী পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা সি-অ্যাম্বুলেন্স সেবা কারা পেয়েছে তাদের রেজিষ্ট্রার, কখন থেকে এই সি-অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়। চালুর সময় থেকে কি পরিমান অর্থ খরচ হয়েছে। এই সরকারি তহবিলে কি পরিমান বরাদ্দ পাওয়া গেছে ও চালকের বেতনের তথ্যে চেয়েছে আদালত।

আদালতের আদেশের কপি, সংশ্লিষ্ট আদালত, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম, সিভিল সার্জন কক্সবাজার ও স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হককে অবগত করেছে বলে জানান মহেশখালী আদালতের ব্যাঞ্চ সহকারী।

এদিকে পত্রিকার সংবাদ সূত্রে জানা গেছে, সাধারণ গরীব অসহায় মানুষ শুরু থেকেই এই বিনা মূল্যের সেবা থেকে বঞ্চিত ছিলো। অ্যাম্বুলেন্সটি কর্তৃপক্ষরা অপব্যাবহার করেছে। যার ফলে এই দ্বীপের লাখো মানুষ “সি-অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠে।
আবার সাধারণ মানুষ এই সেবার তথ্যেও জানে না। একই সাথে হাসপাতালের তথ্যমতে গত ৯ মাস ধরে বিনা বেতনে চালক আছে জ্বালানি তেল নেই” এই অজুহাতে অনিয়মের মাধ্যমে জরুরী স্বাস্থ্য সেবা না দেয়ার অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হকের বিরুদ্ধে।

এদিকে তথ্য সূত্রে জানা গেছে, ডা. মুহাম্মদ মাহফুজুল হক মহেশখালী উপজেলায় ৫ বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ৩০ ডিসেম্বর ২০১৯ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বহাল তবিয়তে সেখানেই রয়ে গেছেন তিনি। ক্ষমতাশীন দলের সাবেক আশেক উল্লাহ এমপির হাত ধরেই গড়ে তোলেন অনিয়মের শক্তিশালী সিন্ডিকেট। যার ফলে স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম হলেও পিছনে ফিরে থাকাতে হয়নি তাকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন