কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে ২ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার সময় একাধিক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরীর নির্দেশে এএস আই জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ দীর্ঘদিনের পলাতক আসামি হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে মৃত আবুল কালামের পুত্র মকছুদ মিয়া (৩৩) কে ধৃত করে।
রাত সাড়ে ১০টার সময় মহেশখালীর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উক্ত এলাকার জনগণের ত্রাস হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন গভীর পাহাড়ে অবস্থান করে আত্মগোপনে ছিল গ্রেপ্তার মকছুদ। মাঝেমধ্যে সমতলে এসে জনগণের মাঝে আতঙ্কে ছড়াতে এলাকায় মহড়া বসাত। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকা বাসির মাঝে স্বস্থি ফিরেছে। বিশেষ করে পাহাড়ে বসবাসরত জনগণের মাঝে।
মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রণব চৌধুরী জানান, ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় অস্ত্রসহ ৬ টি মামলার ওয়ারেন্ট রয়েছে।