কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়িগ্রামে বসতভিটা সংক্রান্ত বিষয়ে হামলা মামলার আসামী কর্তৃক বাদীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকীর প্রতিবাদে ও মারামারি মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় মহেশখালী অনলাইন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলা মামলা আসামী স্থানিয় শামসু আলম গংদের বিচার দাবি করে কান্নায় ভেঙ্গে পড়েন মামলার বাদী মোজাম্মেল হকসহ আহত পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার শিকার ভোক্তভোগি পরিবারের সদস্যরা জানান, চলতি মাসের ৫ নভেম্বর সকালে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনা ছড়ি পশ্চিম পাড়া গ্রামে বসতভিটার জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদুস্য, শামসু আলমের নেতৃত্বে ফরিদুল আলম,জসিম উদ্দিন,মোহাম্মদ রুবেল,মোহাম্মদ আরাফাত ভাড়াটিয়া সন্ত্রাসীসহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দিনদুপুরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মোজাম্মেল পরিবারের সদস্য নারী-পুরুষকে কুপিয়ে গুরুত্বর আহত করে।
এতে আরও জানানো হয়- মামলার আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। এখনো ওই মামলার কোন অগ্রগতি বাদিপক্ষ দেখেনি। মামলার তদন্তকারি কর্মকর্তা অপু দে রহস্যজনক ভূমিকার কারণে উল্টো মারামারি মামলার আসামীরা বাদী এবং বাদীর পরিবারকে আবারো প্রাণনাশের চেষ্টা, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা সহ নানাভাবে হুমকী ধমকি দিচ্ছে। এমনকি মামলা প্রত্যাহার না করলে বাদীর পরিবারকে সপরিবারে হত্যা, বসত ঘর পুড়িয়ে দেয়া ও এলাকাছাড়া করারও হুমকী দিচ্ছে। মামলার আসামীদের এহেন হুমকী-ধমকির কারণে বর্তমান বাদী এবং বাদী পরিবার-পরিজন ও মামলার স্বাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তাই বাদী ও বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থাগ্রহনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি এবং ওই মারামারি মামলার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, পারভেছ, মোহাম্মদ সেলিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,এনামুল হক, সেকুইয়া আরা, মমতাজ বেগম,আবু বক্কর, শামসু প্রমূখ।