• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মহেশখালীতে চোলাই মদসহ আটক ২

মহেশখালী প্রতিনিধি: / ১৩৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কক্সবাজারের মহেশখালীতে ৫২০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১টায় মহেশখালী সড়কের কালারমারছড়া চালিয়াতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হল- মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার মৃত. হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৫) ও চকরিয়ার দরবেশ কাটা এলাকার মৃত মনছুর আলমের পুত্র মোহাম্মদ শরীফ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টায় চালিয়াতলী বাজারের কাছে একটি নোহা গাড়িকে চ্যালেঞ্জ করে পুলিশ। এ সময় গাড়ি থেকে ৫২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটক করা হয় দুই মাদককারবারিকে। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং পুলিশ বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন