• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মহেশখালীতে অস্ত্রের পাহাড়ে মদের কারখানা!

নিজস্ব প্রতিদেক / ৭৬৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
হোয়ানকের পাহাড় থেকে উদ্ধার হওয়া মদ ও মদের কারিগর।

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে যে পাহাড় অস্ত্রের কারখানায় সমৃদ্ধ ছিল সেখানে এখন গড়ে উঠেছে মদের কারখানা। একের পর এক অস্ত্রের কারখানা ধ্বংসের পর অপরাধীরা কৌশল পাল্টে মদের কারখানা গড়ে তুলছে বলে খবর পাওয়া গেছে।

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকে এই পাহাড়ী এলাকায় মদের কারখানায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় ১০ কন্টেইনার দেশীয় তৈরী চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম আটক করা হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্ততে ৮ জুলাই হোয়ানকের পাহাড়ী এলাকায় ছদ্মবেশে পুলিশ অভিযান চালায়। এসময় মদ তৈরীর কাজে জড়িত আমির হোসেন ও আমান উল্লাহ নামের দুই জনকে আটক করা হয়। খুব দ্রুত মহেশখালী উপজেলাকে মাদকমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় ২০৩২ ঘণ্টা, ৮ জুলাই ২০২০

এসএমআর/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন