• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মহেশখালীতে অ*স্ত্রসহ ৩ ভাই আ ট ক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের মহেশখালীতে তিন ভাইকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৯ অক্টোবর) কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার বাড়ি থেকে ওই তিন সহোদরকে আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মুহাম্মদ রুবেল, মুহাম্মদ ইকবাল ও মুহাম্মদ আজগর।

কোস্ট গার্ডের দাবি, আটক তিন ভাইয়ের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৫টি লম্বা দা ও কুড়াল এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কাইসার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ থানার ওসি জানান, তিন ব্যক্তিকে তিনটি অস্ত্রসহ মহেশখালী থানায় সোপর্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় কোস্ট গার্ড বাদী হয়ে মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন