• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মহিষ চুরি ঈদগাঁওতে

নিজস্ব প্রতিদেক / ৪০৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

এস. এম. তারেক:
কক্সবাজারের ঈদগাঁওতে গোয়াল ঘরের তালা ভেঙে দুটি মহিষ চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা একদল চোর।

রোববার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের গরুর বাজার সংলগ্ন জাগির পাড়ায় এ ঘটনা ঘটে। জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার পশু ব্যবসায়ী নুরুল হুদা ওই মহিষ দুটোর মালিক।

তিনি জানান, রাতের কোন একসময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে মহিষগুলো নিয়ে যায়। মহিষ দুটির আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষাধিক টাকার মত হবে তিনি জানান। সম্প্রতি ঈদগাঁওতে গরু চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে।

জানতে চাইলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত এবং তবে ভূক্তভোগী এখনো থানায় অভিযোগ করেনি। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন