ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিকালে শহীদ এটি এম জাফর আলম সিএসসি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেন জেলা প্রশাসক মামনুর রশীদ।
দীর্ঘ একান্ন বছর পর স্বীকৃতি স্বরূপ ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পাওয়াতে আনন্দিত হয়েছেন মুক্তিযোদ্ধারাও।
এই সময় বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।