• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

টেকনাফে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিদেক / ২৩১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের সাবরাং ইউনিয়নের জিনাপাড়া এলাকা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা জানান, ৮ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১ টার দিকে সাবরাং ঝিনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এতে ২৬৬ বোতল বিদেশি মদ ১০২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সাবরাং ঝিনাপাড়া গ্রামের সেলিম উল্লাহ (২৫) ও জুনাইদা আক্তার (২১) পলাতক রয়েছে একই এলাকাধীন সামছুল আলম (৫০), জসীম উদ্দিন (২৫),ওসমান গণি (৩৯) ও হাফেজ উল্লাহ (৩৫)

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন