টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যমানের ১.৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখখালিদ মোহাম্মদ ইত্তেফাক ।
তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে(২৫ ডিসেম্বর) রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি বিশেষ টহলদল টেকনাফ উপজেলাস্থ হ্নীলা সংলগ্ন প্রধান সড়কের পাশে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে। বিজিবি টহলদল কয়েকজন সন্দেহভাজন বেসামরিক ব্যক্তিকে উক্ত স্থানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তিগণরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদলের ধাওয়া করার পর কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত আবস্থাতে সাড়ে পাঁচ কোটি টাকার মূল্যমানের ১.৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।