• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বান্দরবানে জেএসএস’র দুই গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬

নিজস্ব প্রতিদেক / ৬৩২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
নিহতদের একজন।

ডেস্ক রিপোর্ট:

বান্দরবা‌নের রাজ‌বিলার বাঘমারা এলাকায় জেএসএস-এর দুই গ্রু‌পের মধ্যে গোলাগু‌লি‌তে জেএসএস সংস্কার-এর সভাপতিসহ ছয় সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও অন্তত দু’জন। মঙ্গলবার (৭ জুলাই) ভো‌রে সদ‌রের বাঘমারায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার-এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। গু‌লি‌বিদ্ধ দু’জন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস)-এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময় হয়। এ ঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ছয় জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও দু’জন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। পরে এ‌ বিষ‌য়ে বিস্তা‌রিত বলা যাবে।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন