• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বউ থাকলো বাপের বাড়ি, বরের জরিমানা

নিজস্ব প্রতিদেক / ৪৯৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

পাবনার চাটমোহরে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল খাদিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী। এ সময় বর ও তার বাবা এবং কনের বাবাকে অর্থদণ্ড দেয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাইকোলা ইউনিয়নের ইসলামপুর গোবিন্দনগর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম বাল্যবিয়ে বন্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার উপজেলা থানাইখাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মুরগি ব্যবসায়ী শফিউজ্জামান স্বপন হোসেনের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ের দিন ধার্য করে উভয় পরিবারের সদস্যরা।

পরে দুপুরে বরযাত্রীসহ বর কনের বাড়িতে হাজির হন। চলে অতিথি আপ্যায়ন ও বিয়ের আয়োজন।

করোনাকালীন সময়ে লোক জমায়েত করে বিয়ের আয়োজনের বিষয়টি স্থানীয় এক ব্যক্তি চাটমোহর থানার নবাগত ওসি আমিনুল ইসলামকে জানালে দ্রুত তিনি কনের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আটক করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও তার বাবাকে ২০ হাজার এবং কনের বাবাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। পরে জরিমানার টাকা জমা দিয়ে মুক্ত হন দণ্ডপ্রাপ্তরা।

সূত্র: যুগান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন