• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ফয়সাল হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরেকজনকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিদেক / ২৮২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের খুরুস্কুলে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরো একজন কে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। সোমবার (৪ জুলাই) রাতে র‍্যাপিড একশান ব্যাটালিয়ন,র‍্যাব সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন।
এর আগে সোমবার বিকেলে ঘটনার অন্যতম অভিযুক্ত আজিজ সিকদার কে লিংক রোড এলাকা থেকে আটক করে র‍্যাব। আজিজ সিকদার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য র‍্যাবের কাছে দিয়েছেন বলে একটি সূত্র দাবী করছে।

তবে জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসেন জানিয়েছেন, কাকে আটক করা হয়েছে এবং কোথা হতে আটক করা হয়েছে তা জানা না গেলেও ঘটনার সাথে জড়িত এমন কেউ আটক হয়েছে বলে জানিয়েছেন।

এ নিয়ে ফয়সাল হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই জন কে আটক করলো র‍্যাব।

অন্যদিকে কক্সবাজার সদর থানা পুলিশ রবিবার ফয়সাল হত্যাকান্ডের পরপরই দুই নারী সহ ৬ জন কে আটক করে। তাদের ৫৪ ধারায় আটক করে এ ঘটনায় সন্দিগ্ধ হিসেবে আদালতে প্রেরণ করেছে এবং মামলার এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন