• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ফরেস্টে নবনিযুক্ত রেঞ্জারদের জন্য দুই মাসব্যাপী ট্রেনিং

ফারেকুল ইসলাম: / ১৭২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩

ফরেস্ট ডিপার্টমেন্টে নবনিযুক্ত টফরেস্ট রেঞ্জারদের জন্য দুই মাস ব্যাপী Basic Forestry Training Course শুরু হয়েছে ৭ মে। দীর্ঘ ৩৮ বছরের জড়তা কেটে ২৭ জন অফিসারের জন্য আয়োজিত দুইমাসের এ ট্রেনিং কোর্সের শুভ উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মো. আমীর হোসাইন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের শিক্ষা ও প্রশিক্ষন উইং এর উপপ্রধান বন সংরক্ষক জনাব মোঃ মঈনুদ্দীন খান, জনাব বিপুল কৃষ্ণ দাস, বন সংরক্ষক, চট্টগ্রাম সার্কেল, জনাব মোঃ মিজানুর রহমান, বন সংরক্ষক, রাঙ্গামাটি সার্কেল, Sustainable Forest and Livelihood (SUFAL) প্রকল্পের ডিপিডি জনাব আব্দুল্লাহ আব্রাহাম হোসেন, চট্টগ্রাম ও রাঙ্গামাটি সার্কেলের বিভাগীয় বন কর্মকর্তা বৃন্দ সহ ফরেস্ট একাডেমির স্টাফ ও অফিসার গন।

ফরেস্ট রেঞ্জার পদটি বনবিভাগের মাঠ পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং একটা পদ। বন ও বনজ সম্পদ, বনভূমি ও তার অভ্যন্তর ও উপরিস্থিত সরকারী স্বাার্থ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য, ইকোসিস্টেম ও তার ভারসাম্য, জলবায়ু পরিবর্তন, সামাজিক বনায়ন ও বন সম্প্রসারন, বনসম্পদ আহরণ ইত্যাদি বিষয়ে সরেজমিনে ও মাঠপর্যায়ে নিয়ন্ত্রণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা, উন্নয়ন ও টেকসই আহরনের কাজ সরাসরি দেখভাল করার দায়িত্ব ফরেস্ট রেঞ্জারদের উপর বর্তায়। ফরেস্ট রেঞ্জার গণ বনবিভাগের বার্ষিক বাজেট বাস্তবায়ন, রাজস্ব আহরণ, বৃক্ষ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কাজ করে থাকেন।

১৮৬২ সালে এই ভূখন্ডে বনরব্যবস্থাপনার জন্য বনবিভাগ প্রতিষ্ঠা করেন তদানিন্তন বৃটিশ সরকার। বিগত ১৬২ বছরের ইতিহাসে সরাসরি ফরেস্ট রেঞ্জার পদে খুব কম সংখ্যক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ১৯৮৪-৮৫ সালে প্রথম বারের মতো ফরেস্ট রেঞ্জার পদে সরাসরি জনবল নিয়োগ করা হয়। সে সময়ে দুই দফায় মোট ১১৯ জনকে এ পদে নিয়োগ প্রদান করে তাদেরকে অত্র ফরেস্ট একাডেমির অধিনে দুই বছর মেয়াদি বিএসসি ইন ফরেস্ট্রী ডিগ্রি করানো হয়। সেই সকল রেঞ্জারগন অত্যন্ত দক্ষতার সাথে বনবিভাগে চাকুরীকাল অতিবাহিত করে সকলেই অবসর গ্রহন করেছেন। দুবছর পূর্বে একটা ব্যাচে পাঁচজন সরাসরি ফরেস্ট রেঞ্জার নিয়োগ করা হয়েছে। তার পরবর্তীতে চতুর্থ ব্যাচে নিয়োগপ্রাপ্ত ৩৮ তম বিসিএস এর নন-ক্যাডার হিসেবে ২৮ জনের মধ্যে ২৭ জন ফরেস্ট রেঞ্জার কে কাংখিত মানে উন্নয়নের লক্ষ্যে আজ হতে এ প্রশিক্ষণ কর্মযোগ্য শুরু করা হয়েছে।

১৯৮৪-৮৫ সালে নিয়োগ করা রেঞ্জারদের ১৯৮৫ সালে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে আর সরাসরি ফরেস্ট রেঞ্জার নিয়োগ হয়নি। ফলে দীর্ঘ ৩৮ বছর পরে বনবিভাগ আবারো ফরেস্ট রেঞ্জারদের হাত ধরে পথচলা শুরু করেছে। দুইমাস ব্যাপী সম্পূর্ণ আবাসিক এ প্রশিক্ষনে কর্মকর্তাগন ফরেস্ট একাডেমির সুসজ্জিত ডরমিটরিতে অবস্থান করবেন এবং বিভিন্ন রিসোর্স পার সনদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন