• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

মিয়ানমারে পাচারের সময় দুই ট্রাকভর্তি ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুজন আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রাকভর্তি ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা সার, জব্দ করা ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যের সারগুলো উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন