• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

৫০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩৭৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আশিকুল ইসলাম (৩০) খুলনা জেলা পুলিশে দায়িত্বরত ছিলেন। কক্সবাজার থেকে আসার পথে মঙ্গলবার ভোরে ইয়াবাসহ ধরা পড়েন তিনি।

বাকলিয়া থানা পুলিশ শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্বর এলাকায় একটি বাসে তল্লাশি চালালে আশিকুল ইসলামের ব্যাগে ইয়াবা পাওয়া যায়।

বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান বলেন, “৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”

গত বছরের ৮ ডিসেম্বর রাতে একই স্থানে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মো. ইমতিয়াজ নামে এক পুলিশ সদস্যেকে আটকের পর ‘গোপনে’ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বাকলিয়া থানা পুলিশের বিরুদ্ধে।

এ নিয়ে পরে দুটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত খবরে হয়। সেই প্রতিবেদন দেখে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ গত ২৩ ডিসেম্বর স্বঃপ্রণোদিত হয়ে মামলা করেন।

ইয়াবা আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় সিএমপি কমিশনারের নির্দেশে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় আট পুলিশ সদস্যেকে সাময়িক বরখাস্তও করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন