• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

প্রেমের ফাঁদে অপহৃত রামুর কিশোরী : রোহিঙ্গা যুবক গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের রামু উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে অপহরণ করেছিল রোহিঙ্গা যুবক। এ ঘটনায় মামলার দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। অপহরণকারী রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শাহ। তিনি উখিয়ার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছেন প্রেমের ফাঁদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছিল কিশোরীকে। উদ্ধার কিশোরী এবং গ্রেপ্তার যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, হাসপাতালে উভয়ের পিতা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দুইজনের পরিচয় এবং বিয়ের প্রলোভনে ১৭ অক্টোবর এ অপহরণের ঘটনাটি ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন