• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

পেকুয়ায় ফের অপহরণের ঘটনায় ২ জনকে উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

ফারুকুল ইসলাম : পেকুয়া / ১২১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় ফের অপহরণের ঘটনা ঘটলো। অপহরণের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে পেকুয়া থানা পুলিশ। এসময় অপহৃত ২ জনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। ২৭ ফেব্রুয়ারী ভোর ৫ টায় পেকুয়া থানার এসআই মোঃ সোহেলের নেতৃত্বে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার মোঃ শাহাবুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে সিএনজি চালক মোঃ ইমরান (২৭) যাত্রী নিয়ে চকরিয়া যাওয়ার পথে পেকুয়া চড়াপাড়া এলাকায় পৌঁছলে সিএনজি গতিরোধ করে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা সিএনজি চালক ইমরানের ভাই মোহাম্মদ এহসান এর মোবাইল নম্বারে ফোন দিয়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এহসান তার ভাইকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে মুক্তিপণ পাঠায়। এরপরও আরও টাকা দাবী করলে আহসান পেকুয়া থানা পুলিশের সহায়তা চেয়ে অপহরণকরীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পেকুয়া থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইল লোকেশন সনাক্ত করে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে অপহরণের সাথে জড়িত পেকুয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মেহেরনামা চড়াপাড়া এলাকার ফরিদুল আলম পুত্র মোঃ জুবায়ের (২০), একই ওয়ার্ডের আবদুল সিকদার পাড়া এলাকার হাজী হাবিবুর রহমানের পুত্র মোঃ শাহাবুদ্দিন (৫২),ও ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকার ফিরোজ আহমদের পুত্র মোহাম্মদ কায়সারকে(২৬) গ্রেফতার করে।

এসময় অপহরণকারীদের কবল থেকে বাঁশখালী উপজেলার খুপিয়া ডোংরা এলাকার খলিলুর রহমান পুত্র সিএনজি চালক মোঃ ইমরান (২৭) ও যাত্রী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বি- ব্লক- ডি -৫ এর বসবাসকারী রোহিঙ্গা শামসুল আলম (৩৮)উদ্ধার করে।

এবিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দূর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনা সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়, এসময় দুই জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন