• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

পেকুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুর রশীদ গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পেকুয়া থানার একদল পুলিশ।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুর রশীদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

ওসি-পেকুয়া থানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাসের নেতৃত্বে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রশীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ছাড়াও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন