পেকুয়া ডিএমসি, এসএমসি এবং সিপিপির জন্য প্রত্যাশিত পদক্ষেপ, সক্ষমতা শক্তিশালীকরণ বিষয়ক এবং প্রারম্ভিক সতর্কতা ও প্রস্তুতির উপর কমিউনিটি লেভেল সচেতনতা মুলক সেসিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পেকুয়া সদর ইউনিয়নের মঈয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এনজিও সংস্থা সুশীলন এর উদ্যোগে ১, ২ ও ৩ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মৌলানা জামাল হোসেন। সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেনে সভাপতিত্বে ও সুশীলনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি কাজ্বী ইকবাল সোবহান এর সঞ্চালায় সেমিনারে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম, সিপিপি’র সদর ইউনিয়নে ডেপুটি টিম লিডার মোহাম্মদ হাসমত আলী, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সুশীলন কুতুবদিয়া প্রতিনিধি মনিরুল ইসলাম বাবু, সিপিপি ১নং ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহজামাল, মাস্টার মোহাম্মদ ইদ্রিস, ৩নং ওয়ার্ড সিপিপি’র সদস্য হারুন উর রশিদ ও শের আলী।
অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সিপিপি’র সদস্য, বিভিন্ন শ্রেণির পেশাজীবি ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।