• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় দুজনের মরদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৭৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় টইটং ও উজানটিয়া ইউনিয়নের থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।

উজানটিয়া ইউপির সদস্য মো. শরীফ বলেন, টেকপাড়া বেড়িবাঁধের পাশে অর্ধগলিত একজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। সামজিক যোগাযোগ মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।

নিহতের নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের মৌলভীর চর স্টেশন পাড়ার মৃত ফজল করিমের ছেলে।

অপরদিকে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের ওপর ছটফট করতে করতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরজন গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় জিডিও করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন