• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় ইয়াবাসহ আটক ৪

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২২০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পেকুয়া বাজারস্থ ইসলামী ব্যাংক সংলগ্ন জে.কে এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের কুমপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আবদুর রহিম (২৬),আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (১৮), ধারিয়াখালী এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে বদি আলম (২৭) ও টইটং ইউনিয়নের রমিজপাড়া ঢালারমুখ এলাকার বদি আহমদের ছেলে মো.সোহেল (২৭)। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ইয়াবা বেচাকেনা হবে এমন গোপন সংবাদ পেয়ে পেকুয়া বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে পুলিশ অভিযান পরিচালনা করে।

এসময় আটককৃত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। এসময় তাদের কাছে থেকে ৯৭৫পিস ইয়াবা উদ্ধার করে। আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা (মামলা নং-০৬/২৩) রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন,আটককৃত ব্যক্তিরা পাইকারীতে ইয়াবা সংগ্রহ খুচরাতে বিক্রি করে থাকেন। তাঁরা মাদককারবারীতে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন