• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পিএমখালী’র মোরশেদ হত্যার আসামী খোরশেদ আলম গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২৭৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

সংবাদদাতা:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চাঞ্চল্যকর মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলী হত্যাকান্ডের আসামী খোরশেদ আলমকেগ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) ১১ টা ৫৫ মিনিটের দিকে টেকনাফের সাবরাং এলাকায় র‌্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ধৃত খোরশেদ আলম (৩০) পিএমখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত ফোরকান আহম্মদের পুত্র। খোরশেদ আলম মোরশেদ আলী হত্যা মামলার এজাহারের ১৬ নম্বর ক্রমিকের আসামী। গ্রেপ্তারকৃত আসামীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ইতিপূর্বেও উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আরো চারজন আসামীকে গ্রেফতার করেছিল র‌্যাব-১৫।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল, রমজানে ইফতারের আগে পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিরোধকে কেন্দ্র করে মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলি (৩৮) কে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত মোরশেদ আলী পিএমখালী মাইজপাড়ার মৃত মাওলানা ওমর ফারুকের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন