• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পালিয়েছে পাচারকারী: টেকনাফে বস্তায় ৪২ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিদেক / ৫৬৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
টেকনাফে ইয়াবা উদ্ধার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সাবরাং উপকূলীয় কালা মেম্বারের চরে অভিযান চালিয়ে ৪২ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) ভোররাত আড়াই টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ (বিসিজি) স্টেশন মিয়ানমার হতে সাগর পথে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সাবরাং কাঁটাবুনিয়া কালা মেম্বারের চর সংলগ্ন এলাকায় অভিযানে যায়। হঠাৎ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সমুদ্র হতে সাগর পাড়ে ভিড়ার সময় সন্দেহজনক মনে হলে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি জানতে পেরে উক্ত কাঠের নৌকা থেকে সাদা রংয়ের একটি প্লস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে ৪২হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন