• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পড়াশোনা শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের জন্য নয়: কক্সবাজারে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ২৪৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
‘পড়াশোনা শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের জন্য নয়’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘এটি হতে হবে একজন মানুষকে তৈরি করে দেওয়ার জন্য। যাতে সে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি হয়ে নিজের জীবনে এবং দেশের জন্য অবদান রাখতে পারে।’

শুক্রবার (২৮ অক্টোবর) কক্সবাজারে ‘পর্যটন শিল্পের সঙ্গে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের যোগসূত্র বৃদ্ধি’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বহু পেশার ক্ষেত্রে, বৃত্তির ক্ষেত্রে মানসিক দীনতা আছে। সেটিকে কাটিয়ে উঠতে হবে। এর ফলে এই সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি হবে। সেটি করতে পারলেই দেশে এবং দেশের বাইরে আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারব। এর জন্য শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে হবে।’

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশকেই আমরা ব্র্যান্ডিং করতে চাই। এর বিকল্প আমাদের হাতে নেই। এটি আমাদের করতেই হবে। এটি শুধু আমাদের স্বার্থে করব তা নয়, করোনা—উত্তর পৃথিবীর জন্যও প্রয়োজন।’

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি মূল প্রবন্ধে বলেন, যেকোনো কিছু ব্র্যান্ডিং করতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়। না হলে সেটি কোনো কাজে আসে না। টার্গেট গোল ঠিক করে সেটি নিয়ে এগোলে ব্র্যান্ডিং খুবই কার্যকর হয়।

কর্মশালার সমাপনী দিনে বিশেষজ্ঞ হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচজন পর্যটন বিশেষজ্ঞ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম, স্নাতক—পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল—হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আবদুল মালেক সরকারসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা।

কর্মশালায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী। কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১০টি প্রফেশনাল কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকসহ মোট ৭০ জন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন