• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

নির্বাচনী সহিংসতা: কুতুবদিয়ায় গুলিতে আ.লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিদেক / ৪৩৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
কুতুবদিয়ায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে নিহত আবদুল হালিম। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পিলটকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর গুলিতে আবদুল হালিম (৩০) নামে একজন নিহত হয়েছে।

নিহত আবদুল হালিম বড়ঘোপ ইউনিয়নের গোলদারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কিছুলোক ভোট কেন্দ্রে উৎশৃংখল পরিবেশ সৃষ্টি করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালায়। এতে আইনশৃংখলা বাহিনীর এক সদস্যের গুলিতে আবদুল হালিম আহত হয়। তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ওসি মো.ওমর হায়দার ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির চেষ্টাকালে আবদুল হালিম নামে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন। নিহতের লাশ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহত ব্যক্তি নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থক বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন