• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

নাফ ট্যুরিজম পার্কে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফে নাফ ট্যুরিজম পার্ক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৭ বছর বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে পার্কের পতিত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের বলেন, দুপুরে পতিত এলাকায় ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, অনন্ত সপ্তাহখানেক আগে তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।

ওসি বলেন, কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন