• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়নসহ নানা দাবিতে কক্সবাজারে বিএফইউজের মানববন্ধন

নিজস্ব প্রতিদেক / ২৬২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:
নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন এবং সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মি (চাকুরি শর্তাবলী) আইনসহ নানা দাবিতে কক্সবাজারের সাগর পাড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। শনিবার (২৯ অক্টোবর) বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সড়কে বিএফইউজের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। এতে বিএফইউজের সহ-সভাপতি মধুসূদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) মহাসচিব আখতার হোসেন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, ময়নসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) আতাউল করিম ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, চট্ট্গ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মো. ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউমে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার (জেইউকে) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (দিইউজে) সভাপতি মোহাম্মদ ওয়াহেদুল আলম ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জে.এম.রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন করে তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মিদের (চাকুরি শর্তাবলী) আইনের দাবি প্রণয়ন করতে হবে।

সাংবাদিকদের এ নেতা বলেন, দেশে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন সাংবাদিক হত্যাকান্ডের ঘটনা ঘটলেও খুনিদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। এতে ভূক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভূগছে। এখনো অনেক সাংবাদিক হত্যার ক্লু উদঘাটন করতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনী। এতে দেশের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন