• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ধান বাঁচাতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদ : রামুতে হাতির মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ধান রক্ষা করতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে পা দিয়ে মারা গেছে একটি হাতি। হাতিটির আনুমানিক বয়স ৮ বছর। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করছে না বন বিভাগ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম।

তিনি জানান- সোমবার ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটা এখন স্পষ্ট নয়। এটি মাঝারী হাতি। ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তারপর বিস্তারিত বলা যাবে।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন- ধান বাঁচাতে কৃষক রহিম মিয়ার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে সেই ফাঁদে পড়ে হাতির চারটি হাতির দল। সেখান থেকে এ হাতিটি ফাঁদে পড়ে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন