বিশেষ প্রতিবেদক:
ধানি জমিতে কলা চাষে অর্থনেতিক স্বচ্ছলতার পথে হাঁটছে চাষিরা’ কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের একজন চাষি রমিজ উদ্দিন। বাণিজ্যিকভাবে কলা চাষ করে লাভের মুখ দেখছেন তিনি। তুলনামূলক কম খরচে বেশি লাভ পাওয়ায় কলা চাষে ঝুঁকছেন তিনি। চাষযোগ্য জমিতে বাণিজ্যিকভাবে এসব কলার চাষ করা হচ্ছে।
মহেশখালি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে কলা চাষ হয়েছে।
উপজেলার জনতাবাজার -গোরকঘাটা প্রধান সড়কের হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামে পশ্চিমে বিলে ঘুরে এমন চিত্র চোখে পড়ে। এই গ্রামীণ মেঠো পথের রাস্তার পাশে সারি সারি কলার গাছে ঝুলছে কলার কাঁদি।
রমিজ উদ্দিন। বয়স ৫০ বছর। বাড়ি উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামে। পিতা মরহুম গোলাম কাদের। দুই ছেলে দুই মেয়ে সন্তানসহ ৪ সদস্যের পরিবার তার। ছোট-খাটেও কৃষি কাজ করলে অভাব-অনটন পিছু ছাড়ছিলো না। দীর্ঘ দিন ধরে পান বরজের পাশপাশি জীবন-জীবিকার তাগিদে অবশেষে শুরু করেন কলা চাষ।
বাড়ির কয়েক কিলোমিটার দুরুত্বে ১৫০ কড়া জমিতে সাগরি কলার বাগান করার মাধ্যমে রমিজ উদ্দিন বেকারত্ব জীবনের অবসান হয়। এখন সংসারে তাঁর ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা। আর পিছন ফিরতে হয়নি তাঁর। এলাকায় এখন একজন সফল কলাচাষী হিসেবে পরিচিতি লাভ করে তিনি কলাচাষে বিপ্লব ঘটিয়েছেন অজপাড়া গ্রামে।
তার কলা বাগান দেখতে বা পাইকারী দামে কলা ক্রয় করতে ছুটে আসছেন ব্যবসায়ীরা। নিয়মিত বেচা বিক্রি চলছে পুরোদমে।
রমিজ উদ্দিন জানান, তিনি জমি বর্গা নিয়ে কলা চাষ শুরু করেছেন। বর্তমানে তার কলাবাগানে ৭’শ মতো কলার কাঁদি রয়েছে। বাকি গুলোতে কাঁদি আসতে শুরু করেছে।
প্রতিটি চারার মূল্য গুণগত মান অনুসারে ৩০-৪০ টাকা। চারা কলার গাছ লাগানের ৯ থেকে ১২ মাসের মধ্যে কলা পাওয়া যায়। জমিতে প্রথমবার চারা কলাগাছ রোপণ করলে ওই কলা গাছ থেকে বংশবৃদ্ধির ফলে ৩/৪ বছর নতুন করে কোন কলা গাছ রোপণ করতে হয় না। বরং প্রতিটি মা গাছ ৪/৫ টি করে জন্মমানো চারা গাছ বিক্রি করা যায়।
এভাবে সব খরচ মিলে তার দেড় লক্ষ টাকা মত খরচ হয়েছে। সব কলা বিক্রি করে তিনি বছরে সাড়ে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে আশা করেছেন।
এভাবে প্রতিবছর সফল কলা চাষি হিসেবে প্রাপ্ত আয় থেকে আর্থ-সামাজিক উন্নয়ন করে নিজেকে সফল কলা চাষী হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রমিজ উদ্দিন।
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মহেশখালীর এলাকার জায়গাগুলো উচু ও ধোঁয়াশা হওয়ায় কলার চাষের জন্য উপযোগি। এছাড়া চাষিদের পরামর্শ দেওয়া হয়।