• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

দুবাইফেরত মহেশখালীর রেজাউলের ব্যাগে মিলল আধা কেজি সোনা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২০৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মোহাম্মদ রেজাউল করিম নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় আধা কেজি সোনা জব্দ করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করে। এ সময় রেজাউল করিমকে আটক করা হয়। আটক রেজাউল করিম কক্সবাজারের মহেশখালীর আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযুক্ত রেজাউল সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি সোনার বার, ৫টি সোনার চুড়ি, দুটি সোনার পিণ্ড ও ৫টি রিং সদৃশ সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, আটক রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন