• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ডিজিএফআইয়ের নতুন ডিজি কক্সবাজারের হামিদুল হক

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআইয়ের) নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল হামিদুল হক। বুধবার (২৬ অক্টোবর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।

একই সঙ্গে ডিজিএফ‌আইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি করা হয়েছে।

জেনারেল হামিদুল হক বর্তমানে সিলেটে অবস্থিত ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন।

১৯৯০ সালে কমিশন পাওয়া হামিদুল হক ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন