• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেফনাফে ইয়াবা উদ্ধার: হাসপাতালের পিয়ন আটক

নিজস্ব প্রতিদেক / ৩৮৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক আব্দুর রহিম। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ বন্দরে চুক্তিভিক্তিক ১৩০ টাকা বেতনের সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম আটকের টক অব দ্যা টেকনাফের মুহুর্তে এবার ইয়াবাসহ ধরা খেলেন হাসপাতালের পিয়ন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে থেকে তাকে আটক করে।

আটককৃত আবদুর রহিম টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন। তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পিয়ন রহিম রামু উপজেলার কচ্ছপিয়া চাকমারকাটার নুর আহাম্মদের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এই পিয়ন রহিম চাকরীর আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও পাচার করে আসছে। চাকরীর সুবাধে ইয়াবার একটি শক্তিশালী সিন্ডিকেটের সাথে পরিচয় হয়ে ইয়াবায় জড়ান তিনি। সে হাসপাতালের অসাধু কিছু কর্মকর্তাদের খুচরা ইয়াবা বিক্রি করত। চাকরীর কার্ড ব্যবহার করে সরকারী-বেসরকারী বিভিন্ন যানবাহন ব্যবহার করে কক্সবাজার-চট্টগ্রামে ইয়াবা পাচার করেছে। তাকে আটক করার পর হাসপাতাল এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত পিয়ন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার করে আসছিল। তার কাছ থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন