• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফ সড়কে ১৫টি যানবাহনে ডাকাতি

নিজস্ব প্রতিদেক / ২৭৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ জুন, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১৫টি যানবাহনে ডাকাতি করা হয়। শনিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে হোয়াইক্যং শ্যামলাপুর সড়কের মাটির ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দলের হামলায় এসময় ছয়জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি মুখোশধারী ডাকাত দল। তারা ভারী অস্ত্র ও লম্বা কিরিচ নিয়ে যাত্রীবাহী অটোরিকশা, মোটরসাইকেলসহ ১৫টি যানবাহন আটকে রেখে ঘণ্টাব্যাপী ডাকাতি করে। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতদের মারধরে অটোরিকশা চালক আমিনুল ইসলামসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

ভুক্তভোগী অটোরিকশা চালক আমিনুল বলেন, দিনদুপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে আমার মোবাইল ও টাকা নিয়ে গেছে। এখানে ১০/১৫টি গাড়ি থেকে ২০ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাত দলের সদস্যরা। এর মাঝে উখিয়া ক্যাম্পে যাওয়ার পথে এনজিওর গাড়িও রয়েছে। তাদের কাছ থেকেও যাবতীয় মালামাল লুট করে ডাকাতদল।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। আমরা যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তবে সাধারণ মানুষের অভিযোগ এই সড়কে নিয়মিত পুলিশ টহলে থাকে না। তাই বারবার ডাকাতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন