• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফ স্থলবন্দর থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: / ১০৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ আরাফাত নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।  শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ স্থলবন্দর থেকে বের হওয়ার সময় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক টেকনাফের জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭ এর বাসিন্দা। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করবে, এমন গোপন সংবাদের খবরে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একজন ব্যক্তিকে বন্দরের মেইন গেইট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে তাকে থামার সংকেত দিলে কক্সবাজারগামী একটি সিএনজিতে উঠে পালানোর চেষ্টাকালে আরাফাত (৩৫)কে আটক করা হয়।’

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ‘পরে তার দেহ তল্লাশি চালিয়ে কোমড়ে পলিথিন মোড়ানো ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিল। স্বর্ণের বারসহ আটক পাচারকারীকে মামলা দিয়ে টেকনাফ থানায় সোর্পদ করে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন