• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফ পৌর আ.লীগের সভাপতি বদি ও সম্পাদক বাহাদুর : একাংশের বয়কট

নিজস্ব প্রতিদেক / ২৮৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দিতায় উখিয়া- টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে । তবে পৌরসভা আওয়ামী লীগের একটি অংশ সম্মেলন শুরুর আগে থেকেই বয়কট করে।

রবিবার (২৪ জুলাই) বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বদির বিরোধী অংশের বয়কটের কারণে বিকাল ৩টায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনো সভাপতিত্ব করার কথা থাকলেও সভাপতিত্ব করেন সহ-সভাপতি আব্দুল জলিল।

এ বিষয়ে টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বলেন, কাউন্সিলরদের তালিকা নিয়ম বহির্ভূতভাবে করে আমার অনুমোদন নেয়নি। সভাপতির অনুমোদনবিহীন কেমন সম্মেলন কিছুই বুঝতে পারছি না। একারণে আমিসহ অনেকেই সম্মেলন বয়কট করেছি।

এ প্রসঙ্গে পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনো বলেন, সভাপতির অনুপস্থিতির কোনো ধরণের রেজুলেশন না করে আমাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বদির দলের সাধারণ সম্পাদকের যোগসাজশে মনগড়া তালিকা প্রণয়ন করায় আজকের সম্মেলন আমি বয়কট করেছি।

এদিকে দ্বিতীয় অধিবেশনের শুরু থেকে জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরসহ বেশ কয়েকজন নেতা বিদ্যালয়ের অন্য একটি কক্ষে আড্ডা দিলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও উখিয়া-টেকনাফ আসনের সাংগঠনিক দলের প্রধান রাজা শাহ আলম চৌধুরীর উপস্থিতিতে কাউন্সিলদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান বলেন, দ্বিতীয় অধিবেশনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, একটি পক্ষ বয়কট করেছে। কারণ টেকনাফ পৌর সম্মেলনে প্রথম অধিবেশনের পর পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি অনুপস্থিত ছিলেন। কাউন্সিলর তালিকা অনুমোদন নেই এবং অবৈধ ছিল। কাউন্সিলর তালিকায় মাদক মামলার বিচারাধীন মামলার আসামি, দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার আসামিরা রয়েছেন। সুতরাং দ্বিতীয় অধিবেশনও আমিহ অনেকে বর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন