• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফ পাহাড়ে অপহৃত ২ জনকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১১৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত ২ জনকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছিল।

সোমবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- জাহাজপুরার বাসিন্দা বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন ও একই এলাকার মো. সরোয়ারের ছেলে মো. রিদুয়ান। রিদুয়ান জাহাজপুরা মডেল একাডেমির দশম শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

ওসি জানান, গত রবিবার সকাল ৮টার দিকে জাহাজপুরা পাহাড়ে কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায়। এসময় বাধা দেওয়ায় অপর ২ জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহত ২ ভাই হলেন- জাহাজপুরার এলাকার মো. ইউসুফের ছেলে আব্দুল আমিন ও আবদুল্লাহ।

ওসি আরও জানান, অপহরণের ঘটনাটি জানার পরই গ্রামবাসির সহায়তায় পাহাড়ে অভিযান শুরু করে পুলিশ। এর মধ্যে সোমবার সকালে অপহৃতদের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। পরে প্রযুক্তির সহযোগিতায় অপহরণকারিদের অবস্থান নিশ্চিত হয়ে গহীন পাহাড় ঘিরে ফেলে পুলিশ ও গ্রামবাসি। ফলে অপহরণকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও অপহৃত ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহৃতদের ব্যাপক নির্যাতন করা হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবদুল হালিম জানান, পাহাড়ে এখনও অভিযান চলছে। অপহৃত ২ জন সুস্থ হওয়ার পর বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর শনিবার মুক্তি পেয়েছে। সর্বশেষ ২ জনসহ ২০ জন মুক্তিপণ ছাড়া ফিরলেও অন্যরা মুক্তিপণ দিয়ে ফিরেছে বলে দাবি করেছে তাদের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন