• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ নারী কারবারী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি: / ১২১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকায় র‌্যাব-১৫ সদস্যরা অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন নারী মাদক কারবারী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নারী মাদক কারবারী রোকেয়া বেগম (৪০) হ্নীলা ওয়াব্রাং গ্রামের প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

৫ জানুয়ারী রাত সাড়ে ১২টায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী রাত সোয়া ১১টায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল আব্দুস সোবহানের সেমিপাকা ঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে এক মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী উক্ত ঘরটি তার নিজের বলে জানায় এবং ঘরের উত্তর পাশের রুমে খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার ভাষ্যমতে ঘর তল্লাশী করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এরই ধারাবহিকতায় নিজ বসত ঘরে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন