• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ৫ লাখ পিস ইয়াবা জব্দ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় যৌথ অভিযানে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন (সি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার প্রস্তুতি ছিল।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরী পাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি ইয়াবা বহন করে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি বুঝে নৌবাহিনীর আভিযানিক দল দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া চালায় এবং মাদকভর্তি বস্তাগুলো আটক করতে সক্ষম হয়।

ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে মোট ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানান সংশ্লিষ্টরা। জব্দ মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

বিশেষ করে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত রাখতে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন