টেকনাফ সংবাদদাতা
টেকনাফ কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। একই সাথে ৪০০ কেজি সামুদ্রিক মাছও জব্দ করা হয়। টেকনাফের মিঠাপানির ছড়া, দরগারছড়া ও বাহারছড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে।
রোববার (৬জুন) বিকালে জব্দ করা এসব কারেন্ট জাল পুড়িয়ে ধংস করা হয়েছে। অন্যদিকে সামুদ্রিক মাছ গুলো স্থানীয় অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
জানা যায়, সাগর ৬৫ দিন মাছ ধরা বন্ধ রয়েছে। এই বন্ধের সময়ও কিছু অসাধু ব্যক্তি সাগর থেকে মাছ ধরছে। একই সাথে কারেন্ট জালও ব্যবহার করছে। এবিষয়ে টেকনাফ কোস্ট গার্ড অভিযান চালায়।