টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ হ্নীলা সুলিশ পাড়া হতে ১কেজি আইস উদ্ধার টেকনাফের হ্নীলা সুলিশপাড়া পয়েন্টে বিজিবি জওয়ানদের ধাওয়া খেয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া এক কেজি আইস উদ্ধার করা হয়েছে। যার মুল্য ৫ কোটি টাকা।
টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে জানান, ২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নিয়মিত টহল দল টহল দেওয়ার সময় ২জন দুস্কৃতকারী একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তখন বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে।
দুস্কৃতকারীরা নিরুপায় হয়ে হাতে থাকা পলিথিন ব্যাগটি ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে ওপারে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ৫ কোটি টাকা মূল্যমানের এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। জব্দকৃত আইস পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।